সোনালী ব্যাংকের দু’জন কর্মকর্তার বিদায় সংবর্ধনা
মেহেরপুর প্রতিনিধি:“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে জীবননগর সোনালী ব্যাংকের দুইজন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কৌশিক আহমেদ জনি, প্রিন্সিপাল অফিসার সাহারুল ইসলাম, ইসলামুল হক, মজনুর রহমান, আশরাফুল হক, আজিমুশশান, রোকনুজ্জামান, তৌহিদুজ্জামান, সুদীপ্ত কুমার মন্ডল, শাহানা পারভীন ও রুহুল ইমতিয়াজ। এছাড়াও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিদায়ী অফিসার মনিরুল ইসলাম (সি, অফিসার) ও মোঃ দেলোয়ার হোসেন (সি, অফিসার) দু’জনের অন্য শাখায় বদলি জনিত কারণে এ সংবর্ধনার আয়োজন করেন ব্যাংক কর্তৃপক্ষ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































